
উপজেলা প্রতিনিধি, সদর :
নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রেড ক্রিসেন্ট দলের আয়োজনে এবং নোয়াখালী যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় দুই দিনব্যাপী রেড ক্রস-রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
০৮-০৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদান, মানবিক সেবা কার্যক্রম এবং রেড ক্রিসেন্টের মৌলিক নীতিমালা সম্পর্কে অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নোয়াখালী ইউনিটের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক আলাউদ্দিন পাটোয়ারী, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ফারহানা আবেদিন ও শ্রীমা রানী দাস, প্রজেক্ট অ্যাসোসিয়েট (SDSC) মো. গোলাম রাব্বানী, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান ডা. ফারহানা হায়দার মীমসহ প্রশিক্ষকবৃন্দ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন সময়ে তাৎক্ষণিক সেবা প্রদানের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :