• ঢাকা
  • বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ এপ্রিল, ২০২৬

সেনবাগে ভ্রাম্যমান আদালতের অভিযান অবৈধ ভাবে মওজুদ করা সাড়ে ৫হাজার লিটার জ্বালানি তেল জব্দ ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। যার মধ্যে রয়েছে ৪হাজার লিটার ডিজেল ও ১৫শ লিটার পেট্রোল। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।

অভিযান সূত্রে জানা গেছে, কাদরা ইউনিয়নের ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে বিক্রি না করে তার বাড়িতে নিয়ে তেল মজুদ করেছে। গোপন সংবাদের ভিত্তি এমন তথ্য পেয়ে তার বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণন আদালত। এসময় ওই বাড়িতে ড্রামের মধ্যে অবৈধ ভাবে মজুদ করা অবস্থায় ৪ হাজার লিটার ডিজেল ও ১৫ শ লিটার পেট্রোল জব্দ করা হয়। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ৫০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

নির্বাহী ম্যজিস্ট্রেট নূর পেয়ারা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার জব্দকৃত তেলগুলো মাইকিং করে সাধারণ ক্রেতাদের নিকট বিক্রি করা হবে। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর