প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ এপ্রিল, ২০২৬

চাটখিলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

উপজেলা প্রতিনিধি, চাটখিল
জেলার চাটখিলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা ১৪৩৩ নববর্ষ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলা নববর্ষ উদযাপন কমিটির আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বাংলা নববর্ষ উদযাপন কমিটির সভাপতি মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবি। এছাড়াও অনুষ্ঠানে চাটখিল উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সকাল ৯:০০ টায় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর সকাল ৯:৩০ মিনিটে জাতীয় সংগীত এবং বাঙালির প্রাণের গান “এসো হে বৈশাখ” পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এরপর ঐতিহ্যবাহী লোকজ মেলার শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান তাঁর বক্তব্যে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করাই আমাদের মূল লক্ষ্য।” তাঁর বক্তব্যে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর