
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট উপজেলা :
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে জেলার কবিরহাট উপজেলায় উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।
১৪ এপ্রিল (মঙ্গলবার)সকাল ৯ টায় কবিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচি অংশ হিসাবে কবিরহাট সরকারি কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিনের কার্যক্রম শুরু হয়।
পরে বৈশাখী গানের তালে তালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কবিরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবিরহাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তন প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
এছাড়া কবিরহাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় বাংলা গান, কবিতা আবৃত্তি ও বাঙালির চিরায়ত ঐতিহ্যকে তুলে ধরতে আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন শুভ উদ্বোধন করেন নোয়াখালী -৫ (কবিরহাট – কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। উপস্থিত বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে ধরেন।
আপনার মতামত লিখুন :