• ঢাকা
  • শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ এপ্রিল, ২০২৬

বেগমগঞ্জ দূর্গাপুর পীর মঞ্জিলে নূরীয়া হাফেজীয়া মাদ্রাসা ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত

বেগমগঞ্জ প্রতিনিধি :
বেগমগঞ্জ দূর্গাপুর পীর মঞ্জিলে নূরীয়া হাফেজীয়া মাদ্রাসা ছবক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন চট্টগ্রাম খুলশী ফয়’স লেক দারুল হুদা ফাউন্ডেশন (ট্রাস্ট) চেয়ারম্যান, মাদ্রাসায় নূরীয়া কমপ্লেক্স এর মহা পরিচালক এবং গদিনিশীন পীর মাওলানা শাহ্ বেলায়েত হোসেন আলকাদরী। বিশেষ মেহমান ছিলেন দারুল হুদা ফাউন্ডেশন (ট্রাস্ট) ও মাদ্রাসায় নূরীয়া কমপ্লেক্স এর সাধারন সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল্ বাকী সহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্য মেহমান গন বলেন, যারা কোরআন শরিফ পড়ে এবং অন্যকে শিক্ষা দেন তারাই উত্তম। আমরা গুরুত্ব সহকারে এ প্রতিষ্ঠানে ভর্তিকৃত ছাত্র দেরকে শিক্ষা দেব। যাতে এখান থেকে শিক্ষা নিয়ে কাজে লাগতে পারে। এখানে ভর্তি হতে একজন ছাত্রকে ১৫ শত টাকা দিতে হবে। মাসে ৫শত টাকা দিবে। আর অন্য কোনো খরচের প্রয়োজন নেই। থাকা খাওয়ার সব বিষয় প্রতিষ্ঠান দেখা শুনা করবেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর