• ঢাকা
  • শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ এপ্রিল, ২০২৬

সেনবাগে ভ্রাম্যমান আদালতের অভিযান ৩ ইট ভাটার মালিকের নিকট থেকে ৬ লক্ষ টাকা জরিমানা আদায়

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 8; cct_value: 5500; AI_Scene: (-1, -1); aec_lux: 145.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 41;

শায়েস্তানগরী, সেনবাগ প্রতিনিধি:
সেনবাগে কাগজপত্র বিহীন অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইটভাটা ভেঙ্গে দিয়ে ও ফায়ার সার্ভিসের মেশিন দিয়ে পানি ছিটিয়ে ৩ টি অবৈধ ইটভাটা বন্ধ করে করে দেওয়া হয়েছে। এসময় পূবালী ইটভাটার মালিক ওমর ফারুক, মেঘনা ইট ভাটার মালিক জামাল উাদ্দিন ও মদিনা ইট ভাটার মালিক ফারভেজেসহ প্রত্যেকের নিকট থেকে নগদ ২ লাখ করে মোট ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজিবের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। সেনবাগ থানা পুলিশ ও সেনবাগ ফায়ার সার্ভিসের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করে।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম জানান, পরিবেশে অধিদপ্তরের বৈধ কাগজপত্র ও ইট পোড়ানো লাইসেন্স না থাকায় অভিযান চালিয়ে ইটভাটা ৩টি বন্ধ ও ৬লাখ জরিমানা আদায় করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুন

  • . এর আরও খবর