
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগে ফসলি জমির উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওযা হয়। ওই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের পূর্বালী ব্রিকস নামের একটি ইটভাটায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের আগে কাবিলপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবদুল আহাদ পুলার উত্তর শাহাপুর এলাকার কয়েকটি ফসলি জমি মাটি ব্যবসার উদ্দেশে ক্রয় করেন। তবে সরকার পরিবর্তনের পর প্রতিপক্ষের বাধার মুখে তিনি সেই মাটি ইটভাটায় বিক্রি করতে ব্যর্থ হন। পরবর্তীতে পুলার যুবদল নামধারী মীর হোসেন টিটু (৩৮), ফকির আাহম্মদ (৩৫) ও সাইফুল (৩৫) সঙ্গে যোগ সাজসে বৃহস্পতিবার রাতে তারা পুনরায় মাটি কাটা শুরু করলে প্রতিপক্ষের লোকজন খবর পেয়ে সেনবাগ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, মিরন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ ও সাবেক সিনিয়র সহসভাপতি আশরাফুল বাঁধা এসময় প্রতিপক্ষে একটি এফজেড মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে পেলা হয়। পরবর্তীতে রাতে সেখানে বিক্ষোভ মিছিল বের হয়।
অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা মুজিবুর রহমান দাবি করেন, তারা এ ঘটনার সঙ্গে জড়িত নন। তার ভাষ্য, ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি করা বেআইনি হওয়ায় এলাকাবাসী বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।
অন্যদিকে কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে টিটু, ফকির ও সাইফুল বলেন, স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ করেছেন। এব্যাপারে যোগাযোগ করলে ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল আহাদ পুলার মাটিগুলো সে ক্রয় করলেও সরকার পরিবর্তনের কারনে সেগুলো আর ব্রিকফিল্ডে বিক্রি করতে না পেরে পরবর্তী তিনি মীর হোসেন টিটু, ফকির আাহম্মদ ও সাইফুলের নিকট বিক্রিকরে দেন বলে গণমাধ্যমের নিকট স্বীকার করেন।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার গণমাধ্যমকে বলেন, মাটি কাটাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেযে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই পক্ষই মাটির ব্যবসার সঙ্গে জড়িত। টপ সয়েল কাটা অবৈধ হওয়ায় বাধা দিলে উত্তেজনা তৈরি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :