• ঢাকা
  • রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬

সদরে ১৪শ লিটার অবৈধ ডিজেলসহ চারজন গ্রেপ্তার, ভাউচারভ্যান জব্দ

উপজেলা প্রতিনিধি, সদর :
সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৪০০ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেলসহ একটি ভাউচারভ্যান জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মো. মহিনউদ্দিন। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাশেদ (৩৮), ভাউচারভ্যান চালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল এসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে খলিফার হাট এলাকায় অবস্থানকালে তথ্য পায় যে চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের আব্দুল মালেক অয়েল স্টোরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে রাত প্রায় পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে ১৪০০ লিটার ডিজেলসহ চারজনকে আটক করা হয় এবং একটি লাল রঙের ভাউচারভ্যান জব্দ করা হয়।
ডিবির ওসি মো. মহিনউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর