• ঢাকা
  • সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ এপ্রিল, ২০২৬

কবিরহাটে জমি বিরোধে সংঘর্ষ, ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাচারীহাট সংলগ্ন স্বর্ণকার বাড়িতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ কে কেন্দ্র করে ৩ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহত শিশুর বাবা সাহাবউদ্দিন ও তার স্ত্রী তছলিমা বেগম দাবি করেন, ১৮এপ্রিল (শনিবার) সকালে জমি নিয়ে বিরোধের জেরে তার আপন ভাই শাহআলম, শাহআলমের স্ত্রী ও তাদের ছেলে শাকিল তাদের উপর হামলা চালায়।

এ সময় মারামারির এক পর্যায়ে শাকিল তছলিমার কোলে থাকা ৩ মাস বয়সী শিশুটিকে ছিনিয়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলে দেয় বলে অভিযোগ করেন তারা। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে ভোর বেলা কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা অনেকেই জানলেও শিশুটিকে ছুড়ে ফেলার বিষয়টি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে কবিরহাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা শহরে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর