• ঢাকা
  • সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ এপ্রিল, ২০২৬

দাগনভূঞায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন প্রস্তুতি সভা

দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহিদুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুনন্দ সেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নুরুল আফছার, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষিকা ফেরদৌস আরা প্রমুখ। এসময় গণমাধ্যমকর্মী, ব্র্যাক এনজিওর প্রতিনিধিসহ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে ২০ এপ্রিল থেকে ১০মে পর্যন্ত টানা ১১ কর্মদিবসের মধ্যে দাগনভূঞা উপজেলায় ২৬ হাজার ৭৫৭ জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে।

এর মধ্যে ১ম ৮দিন উপজেলার ৮টি ইউনিয়নের ২৪ টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্র হামের টিকা দেওয়া হবে এবং শেষের ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকা প্রদান করা হবে। স্থানীয় ১টি কেন্দ্রসহ মোট ১৯৩ কেন্দ্রে একযোগে হামের টিকা প্রদান করা হবে। এছাড়া যে সকল শিশু এমআর বা হামের টিকা পেয়ে থাকলে অথবা হাম বা রুবেলা রোগে আক্রান্ত হয়ে থাকলেও ঐ বয়সের সকল শিশুকে ক্যাম্পেইনে এমআর টিকা দিতে হবে। তবে একটি শিশু টিকা প্রদানের ২৮ দিন পূর্ণ হলেই সেই শিশু টিকা নিতে পারবে। হাম রুবেলা ক্যাম্পেইনের উপর গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সাজিদ বিন হোসেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর