• ঢাকা
  • সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ এপ্রিল, ২০২৬

কোম্পানীগঞ্জে পুকুর খনন করে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের প্রাচীর ঝুঁকির মুখে, প্রতিবাদ করায় মারধর ও শারীরিক হেনস্তার অভিযোগ

কোম্পানীগঞ্জে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে মারধর ও শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে স্থানীয় প্রতিবেশী নাসির ও তার ছেলেদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে কোম্পানীগঞ্জ থানার পশ্চিম মোহাম্মদনগর এলাকায়। ভুক্তভোগী মোঃ মাইন উদ্দিন জানান, জমির মালিক নাছির উদ্দিন তার সীমানা প্রাচীর ঘেঁষে পুকুর খনন শুরু করেন। এতে তার প্রাচীর ঝুঁকির মুখে পড়ে এবং পরবর্তীতে বন্যার কারণে সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙে যায় এবং তার বসবাসকৃত বসদ ভবনটি হুমকির মুখে পড়ে বলে জানান।

এ ঘটনায় থানায় একটি জিডি দায়ের করলে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় অভিযুক্তরা তাকে ডেকে নিয়ে বাড়ির প্রধান ফটকে এলোপাতাড়ি মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে গলায় চেপে ধরে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর