চাটখিলে আল আমিন বেকারীকে জরিমানা, কারখানা সিলগালা

উপজেলা প্রতিনিধি, চাটখিল :
চাটখিলে নোংরা পরিবেশে মিষ্টান্ন জাতীয় খাদ্যদ্রব্য তৈরি করায় আল আমিন বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মিষ্টি তৈরি কারখানা সিলগালা করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে চাটখিল পৌর বাজারে অবস্থিত আল আমিন বেকারীতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নোংরা পরিবেশে মিষ্টান্ন জাতীয় খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মিষ্টি তৈরির কারখানা সিলগালা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি।
চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :