
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ আবদুল হক শাহাজানের সার্বিক সহযোগিতায় এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়াজ উদ্দিন সাকিব ও ছাত্রদল নেতা আরমান হোসেন সম্রাটের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদল নেতা জোবায়ের, তামজিদ, আশরাফ, নাসিফ, বিজয় ও রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, নাছের উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফারুক চৌধুরী, প্রধান শিক্ষক আতিক উল্যাহ, মুছাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহাব উদ্দিন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার মাইন উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাস্টার আবু নাছের, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ আলমগীর, যুবদল নেতা শাহজালাল ইমন ও সোহেল রানা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে তাদের হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :