
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে নাছের উচ্চ বিদ্যালয় ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পৃথকভাবে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে এ আয়োজন সম্পন্ন হয়। নাছের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিক উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফেজ আবদুল হক শাহাজান।
বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পিতা-মাতা ও শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে শিক্ষার কোনো বিকল্প নেই। এসময় আরও উপস্থিত ছিলেন নাছের উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান ফারুক চৌধুরী,মুছাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহাব উদ্দিন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার মাইন উদ্দিন, রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন,মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাষ্টার আবু নাছের, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ আলমগীর, যুবদল নেতা শাহজালাল ইমন, ছাত্রদল নেতা সাকিব ও সম্রাট সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন :