• ঢাকা
  • মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ এপ্রিল, ২০২৬

জেলার হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

তারিক আজিজ, মাইজদী :

২০০১ সালে প্রতিষ্ঠিত জেলার হাতিয়া উপজেলার ছাত্রদের সহযোগিতায় নিয়োজিত হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে এর আহ্বায়ক কমিটির উদ্যোগে সোমবার (২০ এপ্রিল) বিকেলে জেলা সদর, মাইজদী, মেহেরান ডাইন ভবনে একটি আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সংগঠনটির পূর্ববর্তী বিভিন্ন সময়ের দায়িত্বশীলগণ, উপদেষ্টাগণ এবং সংগঠনটির সদস্যগণসহ দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীগণ। অতিথিদের শুভেচ্ছা বক্তব্যে বক্তারা দ্বীপ উপজেলার ছাত্রদের কল্যাণে বিভিন্ন সময়ে নিয়োজিত সংগঠনটির ভূয়সী প্রশংসা করেন এবং ছাত্রদের কল্যাণে সংগঠনটির ভবিষ্যৎ অগ্রযাত্রা কামনা করেন। তার পাশাপাশি সংগঠনটির রাজনৈতিকরণের ঊর্ধ্বে থাকার পরামর্শ প্রদান করেন।

অতিথিদের বক্তব্য শেষে সংগঠনটির নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।এতে সংগঠনটির সভাপতি হিসেবে হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ করিমুল মাওলা,সেক্রেটারি হিসেবে ইংরেজি বিভাগের ছাত্র, শিহাব রায়হান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ফরহাদ হোসেনের নাম ঘোষণা করা হয়।সদস্যসহ বিভিন্ন পদে আরো ৪৮ জনের নাম অনুষ্ঠানটিতে অনুমোদন ও ঘোষণা করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর