• ঢাকা
  • মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ এপ্রিল, ২০২৬

ভাসানচর নিয়ে সিদ্ধান্ত স্থগিত: হাইকোর্টের রুল জারি

উপজেলা প্রতিনিধি, হাতিয়া :
ভাসানচরকে সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত করার বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে রুল জারি করেছেন আদালত। সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোঃ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের রুলে বলা হয়েছে, ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়ে ভূমি মন্ত্রণালয়ের ১৩ জানুয়ারি ২০২৬ তারিখের ০৫ নম্বর অফিস স্মারক কেন অবৈধ ও অকার্যকর ঘোষণা করা হবে না-তা জানতে সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি নোটিশ জারি করা হয়েছে।

এর আগে, এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাতিয়া দ্বীপ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন গত ফেব্রুয়ারি মাসে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ড. মুহাম্মাদ সাজ্জাদ হোসেন (বাবু)। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান। এ রুল জারির ফলে ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্তির প্রক্রিয়া আপাতত স্থগিত থাকছে বলে জানা গেছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর