• ঢাকা
  • মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ এপ্রিল, ২০২৬

কবিরহাট উপজেলায় হাম ও রুবেলা টিকা কার্যক্রম উদ্বোধন

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
কবিরহাট উপজেলায় হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
২০ এপ্রিল (সোমবার) সকালে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে কবিরহাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কবিরহাট থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই নির্ধারিত বয়স সীমার সকল শিশুকে টিকার আওতায় আনা অত্যন্ত জরুরি। তারা অভিভাবকদের উদ্দেশ্যে আহ্বান জানান, যেন তারা তাদের সন্তানদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদান নিশ্চিত করেন।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে স্থাপিত টিকাদান কেন্দ্রগুলোতে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য বিভাগ আরও জানায়, টিকাদান কার্যক্রম সফল করতে সচেতনতা বৃদ্ধি ও জনসাধারণের সহযোগিতা অপরিহার্য। এজন্য মাঠপর্যায়ে প্রচারণা কার্যক্রম জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, হাম ও রুবেলা নির্মূলে সরকারের এই উদ্যোগ জনস্বাস্থ্যের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স,উপজেলা ভিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রধান, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, ও সাংবাদিক বৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর