প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ এপ্রিল, ২০২৬

সেনবাগে জামিয়া আয়েশা ছিদ্দিকা (রা.) বালিকা মাদরাসার দাখিল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

উপজেলা প্রতিনিধি, সেনবাগ :
সেনবাগের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আয়েশা ছিদ্দিকা (রা.) বালিকা মাদরাসা, ছমির মুন্সিরহাট, সেনবাগ ইউনিট-১ এর দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর অধীনে শরহে বেকায়া পরীক্ষার পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি সমমানের দাখিল পরীক্ষায় অংশগ্রহণের সুবর্ণ সুযোগ থাকায় প্রতিষ্ঠানটি এলাকায় বিশেষ সুনাম অর্জন করেছে।

এরই ধারাবাহিকতায় ২০২৬ শিক্ষাবর্ষের দাখিল পরীক্ষায় অত্র মাদরাসা থেকে ৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। তাদের সফলতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুহাম্মদ মুয়াজ্জম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোয়াজ্জেম হোসাইন।

আরও পড়ুন

  • . এর আরও খবর