• ঢাকা
  • মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ এপ্রিল, ২০২৬

সেনবাগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে সেনবাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম। এসময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাদিয়া আফরোজ, ডাক্তার সারোয়ার হোসেন, স্বাস্থ্য সহকারী জামাল উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর মাতাব উদ্দিন, ইপিআই ইন্সট্রাক্টর গিয়াস উদ্দিন স্বপনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত সময়ের মধ্যে সকল অভিভাবককে তাদের সন্তানদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আগামী ১০ মে পর্যন্ত চলবে। এ সময় সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদের হাম-রুবেলার টিকা প্রদান করা হবে।
স্লোগান ছিল “আপনার শিশুকে হাম-রুবেলার টিকা দিন, সুস্থ রাখুন।

আরও পড়ুন

  • . এর আরও খবর