
হাতিয়া প্রতিনিধি:
হাতিয়া উপজেলার খাসের হাট বাজার কমিটির নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ কামরুল ইসলাম।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোঃ বাবুল উদ্দিন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ নবীর উদ্দিন, সমীর চন্দ্র সাহা ও মোঃ মতিন উদ্দিন। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ হক সাব উদ্দিন এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ বেলাল উদ্দিন ও মোঃ মনির উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ কামরুল উদ্দিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ সোহেল উদ্দিন নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ (ক্যাশিয়ার) পদে রয়েছেন মোঃ আফছার উদ্দিন এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে মোঃ ফখরুল ইসলাম দায়িত্ব পালন করবেন।
এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মোঃ রাছেল উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক মোঃ আল আমিন, প্রচার সম্পাদক মোঃ সম্পদ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবদুল্ল্যা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মোঃ রাকিব হোসেন দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ আকতার হোসেন, মোঃ বাশার উদ্দিন, মোঃ ফারুক উদ্দিন, মোঃ ইমন উদ্দিন, মোঃ নাসির উদ্দিন ও মোঃ মদিন উদ্দিন।
গত ৫ই আগস্টের পর থেকে দীর্ঘ সময় ধরে খাসের হাট বাজারে কোনো কার্যকর কমিটি না থাকায় বাজারের সার্বিক ব্যবস্থাপনায় স্থবিরতা নেমে আসে। এ সময় প্রয়োজনীয় তদারকি ও সমন্বয়ের অভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে অবকাঠামোগত উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি এবং শৃঙ্খলা রক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অগ্রগতি বাধাগ্রস্ত হয়। ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে এ নিয়ে অসন্তোষও সৃষ্টি হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মাধ্যমে এসব সমস্যা দ্রুত সমাধান হবে এবং বাজারের উন্নয়ন কার্যক্রম আবারও গতিশীল হয়ে উঠবে।
জানা গেছে, ১৭ সেপ্টেম্বর ২০২৮ তারিখে গঠিত এই কমিটি স্থানীয় বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সার্বিক শৃঙ্খলা রক্ষায় কাজ করবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে খাসের হাট বাজারে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের স্বাক্ষরে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :