• ঢাকা
  • রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ এপ্রিল, ২০২৬

মা হচ্ছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়

দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই সুখবর জানিয়েছেন তিনি। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত এক ভ্লগে স্বামী কুণাল ভার্মার সঙ্গে বিষয়টি শেয়ার করেন পূজা। ভিডিওতে প্রেগন্যান্সি টেস্ট কিট দেখিয়ে তিনি গর্ভধারণের খবর নিশ্চিত করেন। ভিডিওতে দম্পতি জানান, প্রথম সন্তানের পর দ্বিতীয় সন্তানের আগমনে পারিবারিক বাস্তবতা ও চ্যালেঞ্জ নিয়েও তারা আলোচনা করেছেন।

প্রায় এক দশকের সম্পর্কের পর ২০২০ সালে আইনি বিয়ে করেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা। একই বছরের অক্টোবরে তাদের প্রথম সন্তান কৃষভের জন্ম হয়। বিয়ের চার বছর পর এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি। নতুন অতিথিকে ঘিরে তারা প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

অভিনয় জীবনে পূজা বন্দ্যোপাধ্যায় দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। এছাড়া ‘রকি’ ও ‘হইচই আনলিমিটেড’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ওয়েব সিরিজ ‘পাপ’ ও ‘ক্যাবারে’-তেও তাকে দেখা গেছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর