• ঢাকা
  • বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ এপ্রিল, ২০২৬

তায়েফ গভর্নরের সঙ্গে বাংলাদেশি কনসাল জেনারেলের সাক্ষাৎ

সৌদি আরবের তায়েফ গভর্নর প্রিন্স ফাওয়াজ বিন সুলতান বিন আবদুলআজিজ আল-সৌদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন।

সম্প্রতি অনুষ্ঠিত এই সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হয়।

কনসাল জেনারেল তায়েফে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে গভর্নরের সহযোগিতা কামনা করেন।
জবাবে তায়েফ গভর্নর সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি কনসাল জেনারেলকে দায়িত্ব পালনে শুভকামনা জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর