• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬

কোম্পানীগঞ্জে নব দিগন্ত ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ

কোম্পানীগঞ্জে নব দিগন্ত ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ
কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম চরকাঁকড়া পন্ডিতেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘নব দিগন্ত ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬’। অরাজনৈতিক সামাজিক ও ক্রীড়া সংগঠন নব দিগন্ত ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় রয়েল টাইগার্সকে হারিয়ে শিরোপা জিতেছে ব্লাক থান্ডার্স।
নব দিগন্ত ক্রীড়া চক্রের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। গ্যালারিতে দর্শকদের ছিল উপচে পড়া ভিড়, পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
মাঠের লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি ড্র হয়। পরবর্তীতে টাইব্রেকারের মাধ্যমে ভাগ্যের লড়াইয়ে ৩-২ গোলের ব্যবধানে রয়েল টাইগার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি লুফে নেয় ব্লাক থান্ডার্স।
​বুধবার বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও  ক্রিড়া অনুরাগী কিবরিয়া বিএসসি।  সাবেক ইউপি সদস্য ডাঃ রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনকল্যাণ পরিষদের চেয়ারম্যান ও চরকাঁকড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী  জাহাঙ্গীর আলম মিরণ।
​খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রিড়া অনুরাগী ও ফ্যালকন স্পোর্টসের স্বত্বাধিকারী ক্যাপ্টেন শেখ মাসুদ।  চরকাঁকড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সালেহ উদ্দিন কামরুল, ছাত্রদল নেতা রাইয়ান মুক্কি, আমেরিকা প্রবাসী শফিউল্যাহ চৌধুরী, পন্ডিতেরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন  এবং নোবিপ্রবি কর্মকর্তা গোলাম সারওয়ার ও মোস্তাক আহমেদ সোহাগ।
​এছাড়াও উপস্থিত ছিলেন, সৌরভ উদ্দিন মন্নান, দেলোয়ার হোসেন মাষ্টার, আব্দুর রহমান মিলন, আমির হোসেন, গাজী শরফ উদ্দিন সৌরভ, ইব্রাহীম খলিল আজাদ, মোহাম্মদ আলী মিলন এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বদরুল ইসলাম আজাদ।
​পুরো টুর্নামেন্টটি সার্বিক তত্ত্বাবধান করেন নব দিগন্ত ক্লাবের সভাপতি ও খেলা পরিচালনা কমিটির প্রধান সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, “মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়। যুব সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। বক্তারা বলেন, যুব সমাজকে সুস্থ রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। নব দিগন্ত ক্রীড়া চক্রের এই আয়োজন এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর