প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬

বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে জরিমানা

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ :
বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ও কাদিরপুর ইউনিয়ন এলাকায় পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ইটভাটাসমূহে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট ৭ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে লাইসেন্স বিহীন পরিচালনা এবং পরিবেশগত নিয়ম অমান্য করায় ওই তিনটি ইটভাটার বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়।

অর্থদণ্ড প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— রূপালী ব্রিকস ৩ লক্ষ  টাকা, দিগন্ত স্টার ব্রিকস ২ লক্ষ টাকা এবং হোসনা ব্রিকস ২ লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বেগমগঞ্জ মডেল থানার পুলিশের একটি দল সহযোগিতা করেন।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, পরিবেশ দূষণ রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান চলমান থাকবে। আইন অমান্যকারী কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না।

এ ধরনের অভিযানে স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর