
উপজেলা প্রতিনিধি, সদর :
প্রাইম ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত “প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬” মৌসুমে নোয়াখালী জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আল-ফারুক একাডেমি।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) শহিদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনালে আল-ফারুক একাডেমি মুখোমুখি হয় অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে জয়লাভ করে আল-ফারুক একাডেমি শিরোপা নিশ্চিত করে। জেলার আটটি স্কুল ও মাদ্রাসার অংশগ্রহণে ১০ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট শেষে ২২ এপ্রিল বিকেলে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সরওয়ার উদ্দিন, জেলা ক্রীড়া কর্মকর্তা মাইন উদ্দিন মিলকীসহ ক্রীড়া সংগঠক ইকবাল বাহার আজাদ, মো. সিরাজ উদ্দিন শাহিন, জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান পলাশ, আশরাফুল এজাজ, রেজাউল করিম রিয়াজ, বাসব কান্তি সরকার, জসিম উদ্দিন বাবু এবং আলাউদ্দিন।
খেলা আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সহযোগিতায় ছিল নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা। টুর্নামেন্টে রানারআপ হয়েছে অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। জেলা চ্যাম্পিয়ন হিসেবে আল-ফারুক একাডেমি এখন বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
আপনার মতামত লিখুন :