• ঢাকা
  • শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ এপ্রিল, ২০২৬

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চাটখিলে র‍্যালি ও আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি চাটখিল :
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে জেলার চাটখিলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালীর আয়োজনে এবং চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার এসব কর্মসূচি পালন করা হয়।

পুষ্টি সপ্তাহ উপলক্ষে সকালে চাটখিল পৌর শহরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মিজানুর রহমান। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ শহিদুল আহমেদ নয়নসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। ডাঃ শহিদুল আহমেদ নয়নের সভাপতিত্বে এবং ডাঃ প্রান্ত কুমার পালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, “আমাদের আগামী প্রজন্মের প্রাত্যহিক জীবনে পুষ্টির সুষম বিন্যাস নিশ্চিত করতে হবে। সুষম পুষ্টির মাধ্যমেই একটি সুস্থ, সবল ও স্বাভাবিক নতুন প্রজন্ম গড়ে উঠবে। এ লক্ষ্যে সরকার ও প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

সভাপতির বক্তব্যে ডাঃ শহিদুল আহমেদ নয়ন পুষ্টি সপ্তাহ উপলক্ষে আগামী এক সপ্তাহের বিভিন্ন কর্মপন্থা ও সচেতনতামূলক কার্যক্রমের পরিকল্পনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপিকা ডাঃ তিথি আজিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন এবং এস আই মোহাম্মদ অহিদুল্লাহ প্রমুখ।

আরও পড়ুন

  • . এর আরও খবর