
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় তামান্না আক্তার (২৪) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে চরহাজারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আবদুর রব পাটোয়ারী বাড়ী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়| এর আগে একইদিন দুপুরে এঘটনা ঘটে| তামান্না ওই বাড়ীর সৌদী প্রবাসী বাদলের স্ত্রী ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিয়াজান মুন্সি বাড়ীর বাহার উল্যাহর মেয়ে।
পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, বাদল ও তামান্নার দাম্পত্য জীবনে একটি ছেলে রয়েছে। তাদের দাম্পত্য জীবন ভালোই যাচ্ছিলো। সম্পত্তি বাদলের সাথে মনোমালিন্য হয় তামান্নার। বৃহস্পতিবার শাশুড়ী বাড়ীর বাইরে ছিলেন। পরে বাড়ীতে এসে তামান্নাকে না দেখে খুঁজতে গেলে সিড়ি রুমে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :