
উপজেলা প্রতিনিধি, সদর :
হুমায়ুন জহির স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ৩৫তম বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় দত্তের হাট নোয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হানিফ মুরাদ। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন অনন্ত গ্রুপ-এর চেয়ারম্যান কামরুন নাহার জহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনন্ত গ্রুপের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) নিজাম আহমদ, সহযোগী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. মোখলেছুর রহমান, ভাইস প্রেসিডেন্ট তামান্না রব্বানী এবং জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি কমিটির নির্বাহী চেয়ারম্যান মকবুল আহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন ও এডিশনাল সেক্রেটারি মো. আবুল বাশার। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পৌরকল্যাণ স্কুলের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিনও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এ বছর জেলার ৭৬৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪৫ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে বেগমগঞ্জ উপজেলায় হুমায়ুন জহির স্মৃতি বৃত্তির কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে তা সদর উপজেলাসহ জেলার অন্যান্য উপজেলা এবং হাতিয়া পর্যন্ত সম্প্রসারিত হয়। বর্তমানে হুমায়ুন জহিরের সন্তান আসিফ জহিরের তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :