
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ী উপজেলার ঐতিহ্যবাহী জয়াগ মহাবিদ্যালয় নতুন এক শিক্ষাযাত্রার সূচনা করল। নবনির্মিত আলহাজ্ব মোঃ মফিজুর রহমান একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ। নতুন ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে যুক্ত হলো আধুনিকতার নতুন মাত্রা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন, এমপি। তিনি ফিতা কেটে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।এবং শিক্ষার্থীদের কে খেলাধুলা সামগ্রী কেনার জন্য এক লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে আধুনিক অবকাঠামো নির্মাণ এখন সময়ের দাবি। নতুন এই একাডেমিক ভবন শিক্ষার্থীদের পাঠদান, সহশিক্ষা কার্যক্রম ও সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন। সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার. সোনাইমুনড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন আলহাজ্ব ফারুক রহমান এবং মানিক লাল পাল। তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কেবল
অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আনন্দঘন মুহূর্ত এবং শিক্ষাপ্রেমীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ।
আপনার মতামত লিখুন :