• ঢাকা
  • রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ এপ্রিল, ২০২৬

সেনবাগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন দুই বিদ্যালয়

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: video; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: Beauty ; sceneMode: 0; cct_value: 5600; AI_Scene: (-1, -1); aec_lux: 123.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 52;

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুণামেন্টর ফাইনাল খেলা শনিবার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় অস্ট্রদ্রোন সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ছাতারপাইযা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাস্পিযন হয়।  অপরদিকে  একই ভ্যানুতে অনুষ্টিত অপর খেলায়   আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল মমিন উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ট্রাইবেকারে পরাজিত করে  চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার গোল্ডকাপ ট্রপি তুলে দেন নোয়াখালী -২(  সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম এর সভাপতিত্বে ও নুর হোসাইন সুমনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার ফারভেজ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল, নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহিদ উল্লাহ, পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন বাবলু, বিএনপি নেতা বাহার উল্লাহ বাহার,মির্জা মোস্তফা, আনোয়ার উল্লাহ আজাদ প্রমুখ।

আরও পড়ুন

  • . এর আরও খবর