
উপজেলা প্রতিনিধি, সদর :
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোমায়রা ইসলাম। অভিযানের সময় দেখা যায়, সংশ্লিষ্ট ইটভাটাগুলো যথাযথ কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমোদন ছাড়াই অবৈধভাবে ইট উৎপাদন ও ভাটা পরিচালনা করে আসছিল। পরবর্তীতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অভিযান চালিয়ে ২টি ইটভাটার বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয়। প্রতিটি মামলায় ২ লাখ টাকা করে জরিমানা আরোপ করা হয়। এতে মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে নোয়াখালী পরিবেশ অধিদপ্তর সার্বিক সহযোগিতা ও প্রসিকিউশন প্রদান করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :