
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় তাহমিনা আক্তার মিম(১৭) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মিম ওই এলাকার মোঃ সুজনের স্ত্রী ও বেগমগঞ্জের হাবিবুর রহমানের মেয়ে।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, ছয় মাস আগে মীম ও সুজনের বিয়ে হয়। তাদের মনোমালিন্য ও নানা পীড়নে মীমের পেটের একটি বাচ্ছা নস্ট হয়ে যায়। এখনো মীম দুই মাসের অন্তঃসত্ত্বা। গত কয়েকদিন ধরে ফের মনোমালিন্য চলছে। সোমবার দুপুরে সুজনের বাড়ীতে ঝুলন্ত অবস্থায় মীমকে দেখে বাড়ীর লোকজন পুলিশে খবর দেয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :