• ঢাকা
  • বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬

হাঁস-মুরগি পালন, ফলের বাগানসহ নানা পরিকল্পনা রয়েছে সুইডেন প্রবাসীর

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
বিদেশে বসবাস করলেও নিজের শিকড়কে ভুলে যাননি সুইডেন প্রবাসী মো. শরিফুল হক আলী। কুমিল্লাতে জন্ম হলেও নোয়াখালীর কবিরহাটে করেছেন এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ।

হাঁস-মুরগি পালন, ফলের বাগান তৈরি এবং কৃষিভিত্তিক নানা পরিকল্পনার মাধ্যমে তিনি এখন এলাকাবাসীর মাঝে প্রশংসিত হচ্ছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে সুইডেনে বসবাস করলেও দেশের মাটি ও মানুষের প্রতি ভালোবাসা থেকেই তিনি কয়েকটি আধুনিক খামার গড়ে তোলার পরিকল্পনা হাতে নেন।

ইতোমধ্যে হাঁস-মুরগি পালন শুরু করেছেন এবং দেশীয় ফলের বিভিন্ন গাছ রোপণ করে একটি সুন্দর ফলের বাগান গড়ে তুলছেন। কয়েক হেক্টর জমিতে ও চাষাবাদ করেছেন ধান ।

তার এই উদ্যোগ শুধু পারিবারিক উন্নয়নের জন্য নয়, ভবিষ্যতে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, ধীরে ধীরে মাছ চাষ, গবাদিপশু পালন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছা রয়েছে।
মো. শরিফুল হক আলী বলেন, “বিদেশে থাকলেও সবসময় দেশের কথা মনে পড়ে। আমি চাই গ্রামের মানুষ যেন স্বাবলম্বী হয় এবং তরুণরা কৃষিকে নতুনভাবে দেখে।

তাই ছোট পরিসর থেকে শুরু করেছি, ভবিষ্যতে আরও বড় কিছু করার স্বপ্ন আছে।” স্থানীয়রা জানান, প্রবাসে থেকেও এই উন্নয়নে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তার এই প্রচেষ্টা অন্য প্রবাসীদেরও বিনিয়োগে উৎসাহিত করবে বলে মনে করছেন তারা। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে এবং কৃষিকে আরও আধুনিক করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সচেতন মহল মনে করছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর