• ঢাকা
  • বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬

সেনবাগ উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের এডহক কমিটি গঠন সদস্য সচিব হলেন সাহেব উদ্দিন রাশেল

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগ উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমকে গতিশীল করতে ৭ সদস্য বিশিষ্ট নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক অনুমোদিত এই কমিটিতে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম-কে সভাপতি এবং সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাহেব উদ্দিন রাশেল-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

গত ২২ এপ্রিল (৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ) জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং রুটিন দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার রাতে সেনবাগ প্রেসক্লাবে নবগঠিত এই কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

৭ সদস্যের এই এডহক কমিটিতে অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন মো. আবুল বাশার, অফিসার ইনচার্জ (ওসি), সেনবাগ থানা, পম্পা কর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, খুরশিদ ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মহিন উদ্দিন, বিশিষ্ট ব্যক্তি।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২ (১৫) এবং ২ (৪) ও ৮-এর ক্ষমতাবলে পরিষদের চেয়ারম্যানের সদয় অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, অনুমোদিত এই এডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল জানান, সেনবাগের ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর