
উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদীতে অবস্থিত প্রাইম হাসপাতালে সিভিল সার্জন কার্যালয় ও জেলা প্রশাসনের সমন্বয়ে বুধবার (২৯ এপ্রিল ২০২৬) একটি অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা নুসরাত জাবীন এবং কো-অর্ডিনেটর (এমও) ডা. ফাত্তাহেল আলীম। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান ও শাহনেওয়াজ তানভীর। এ সময় হাসপাতালের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। অভিযান শেষে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট হাসপাতাল কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
আপনার মতামত লিখুন :