• ঢাকা
  • শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩০ এপ্রিল, ২০২৬

নৈতিকতা উন্নয়ন বিষয়ে সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সদর :
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জেলা তথ্য অফিসের উদ্যোগে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সদর উপজেলার পশ্চিম চরউরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও নাগরিক দায়িত্ববোধ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত বিভিন্ন উন্নয়নমূলক বিষয় তুলে ধরা হয়। একইসঙ্গে এসব বিষয়ভিত্তিক একটি তথ্যচিত্র (চলচ্চিত্র) প্রদর্শন করা হয়, যা উপস্থিতদের মাঝে আগ্রহ সৃষ্টি করে। পরবর্তীতে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ৩ জন বিজয়ীকে নির্বাচন করা হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা, সচেতনতা ও দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে ধারণা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন