• ঢাকা
  • শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ মে, ২০২৬

মাইজদীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদীতে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টায় শ্রমিক কল্যাণ ফেডারেশন, নোয়াখালী শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোমিন উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ইসহাক খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে ইসহাক খন্দকার বলেন, দেশের স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও শ্রমিকরা এখনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম দীর্ঘদিনের এবং এই অধিকার কেউ স্বেচ্ছায় দেয় না—সংগ্রামের মাধ্যমেই তা অর্জন করতে হয়। তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি।

মে দিবস শ্রমিকদের রক্ত ও আত্মত্যাগের ইতিহাস বহন করে, তবে দুঃখজনকভাবে সেই প্রত্যাশিত অধিকার এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী শহর শাখার সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, শহর সভাপতি মাহবুবুর রহমান রিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালিটি পৌর বাজার এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুধারাম থানার সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর