• ঢাকা
  • শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ মে, ২০২৬

কবিরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট উপজেলা :
মহান মে দিবস উপলক্ষে নোয়াখালীর কবিরহাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১মে (শুক্রবার)সকালে কবিরহাট উপজেলার বিভিন্ন স্থান থেকে শ্রমিক নেতাকর্মীরা একত্রিত হয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওয়াসিম চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা শ্রমিকদের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান। এতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কবিরহাট উপজেলা সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়েত ইসলামী মনোনীত কবিরহাট পৌরসভা মেয়রপ্রার্থী জনাব মেজবাহ উদ্দিন ভুইঁয়া। সঞ্চলনা করেন উপজেলা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার শ্রমিক প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আরও বলেন, মে দিবস শুধু একটি দিবস নয়, এটি শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক। শ্রমিকদের সম্মান ও অধিকার নিশ্চিত হলেই দেশ এগিয়ে যাবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর