• ঢাকা
  • সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ মে, ২০২৬

বাইপ্রমাস নির্বাচনে যুগ্ম মহাসচিব পদে প্রার্থী কে এম আফতাব উদ্দিন

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস)-এর কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে সারাদেশে ইট শিল্প সংশ্লিষ্টদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচনে ফিরোজ হায়দার খান সমর্থিত শাহজাহান-মমিন প্যানেল থেকে ব্যালট নম্বর ১৮-এ যুগ্ম মহাসচিব পদে প্রার্থী হয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের কৃতি সন্তান ও কেবিএম ব্রিকফিল্ডের মালিক কে এম আফতাব উদ্দিন। একই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে ব্যালট নম্বর ৬৮-এ প্রার্থী হয়েছেন সেনবাগের নবীপুর ইউনিয়নের রাজধন ব্রিকফিল্ডের মালিক মাসুদের রহমান।

দীর্ঘদিন ধরে ইট প্রস্তুত শিল্পের উন্নয়ন, আধুনিকায়ন এবং ব্যবসায়ীদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন কে এম আফতাব উদ্দিন ও মাসুদের রহমান। এর মধ্যে খন্দকার আফতাব  নোয়াখালী ব্রিকফিল্ড মালিক সমিতির সেক্রেটারি ও মাসুদের রহমান সাংগঠনিক সম্পাদক  হিসেবেও দায়িত্ব পালন করছেন। তারা সততা, দক্ষতা ও নেতৃত্বগুণের কারণে ইতোমধ্যে তিনি দেশব্যাপী ইট প্রস্তুতকারী মালিকদের আস্থা অর্জন করেছেন।

তাদের প্রার্থিতা ঘোষণার পর নোয়াখালীসহ বিভিন্ন জেলার ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী মহলের মতে, তারা নির্বাচিত হলে ইট শিল্পের বিদ্যমান সংকট নিরসন, পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার, শ্রমিক কল্যাণ নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এ বিষয়ে কে এম আফতাব উদ্দিন বলেন, “আমি সবসময় ইট শিল্পের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছি। নির্বাচিত হলে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন গড়ে তুলবো ইনশাআল্লাহ।” তিনি দেশবাসী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া ও সমর্থন কামনা করেন।

এদিকে খন্দকার আফতাব ও মাসুদের রহমানের প্রার্থিতাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া পড়েছে।  সেনবাগবাসী এটিকে এলাকার জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, তাদের মতো যোগ্য ও পরিচ্ছন্ন নেতৃত্ব ইট শিল্পে নতুন দিগন্তের সূচনা করবে।
অপরদিকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী মাসুদের রহমানের প্রার্থিতাও স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর