
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
মহান মে দিবস উপলক্ষে সেনবাগে উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শ্রমিকদল আয়োজিত উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকদলের সভাপতি বেলাল হোসেন কমিশনার এবং সঞ্চালনা করেন পৌরসভা শ্রমিকদলের সভাপতি মহিন উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান,সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. ফারুক, সদস্য সচিব মো. সাহিদ উল্যা, সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটন এবং যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হুমু, ও চন্দন হোসেন রাজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব হাজ্বী জাফর উল্লাহ বিএনপি, যুবদল, শ্রমিকদল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :