
উপজেলা প্রতিনিধি, সদর :
আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাবে প্রগতি লেখক সংঘ, নোয়াখালী জেলা শাখা ও বাংলা একাডেমি পাঠক ফোরামের যৌথ উদ্যোগে সদ্য প্রকাশিত কাব্য, গল্প ও প্রবন্ধগ্রন্থের ওপর এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে ২০২৬) নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে কবি আখতার জাহান শেলীর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট গোলাম আকবরের সঞ্চালনায় সভা শুরু হয়।
সভার শুরুতে নোয়াখালীর প্রয়াত লেখক হাবিব ইমনের জীবনী সংক্ষিপ্ত আকারে পাঠ করেন অধ্যাপক মানিক মজুমদার। তাঁর অকালমৃত্যুতে শোক প্রকাশ করে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।
পরে মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষাবিদ মো. আলমগীর।
একইসঙ্গে মে দিবস উপলক্ষে প্রগতি লেখক সংঘ নোয়াখালী শাখার উদ্যোগে একটি বিশেষ কবিতা পত্র প্রকাশ করা হয়, যেখানে বিভিন্ন লেখকের কবিতা ও ছড়া স্থান পায়।
এরপর কবি শিরীন আক্তারের গল্পগ্রন্থ “নাবিলা”, কবি নুশরাত রুমুর গল্পগ্রন্থ “নজরানা”, নাছিমা মুন্নির কাব্যগ্রন্থ “বুক পকেটে স্বপ্ন যখন”, কামরুজ্জামান মোহনের “স্বপ্নচারিণী” এবং ম পানা উল্যাহর “কখন কী লিখবেন” গ্রন্থের ওপর পর্যালোচনা করেন অধ্যাপক আবুল বাশার, ম পানা উল্লাহ্ , মো. আহসান উল্লাহ রিপন, কবি ফিরোজ শাহ, আব্দুল্লাহ ইবনে সাজিদ, ও মশিউর রহমান মিঠু প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা পাঠ, অনুগল্প ও প্রবন্ধ পাঠ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন রাবেয়া সুলতানা, মজুমদার শাহিন, আবির আকাশ, শামীম পাটোয়ারী, শামা আরজু, মশিউর রহমান মিঠু, শ্যামল দে, মিজান তালুকদার, মামুনুর রশিদ ও জুলফিকার হায়দার।
শেষ পর্বে আলোচনায় অংশ নেন প্রফেসর সাইফুল আজীম, আবু নাছের মঞ্জু, দাউদুল ইসলাম, আবু তাহের, শাহাদাত হোসেন রিকাউন, জামাল হোসেন বিষাদ ও নূরজাহান রিনি।
আপনার মতামত লিখুন :