• ঢাকা
  • মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ মে, ২০২৬

আন্তর্জাতিক শ্রমিক দিবস: নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি ঘোষণা

স্টাফ রিপোর্টার :
আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে মাইজদীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সদর শাখা। দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার নির্মাণ শ্রমিকরা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রমিকদের অধিকার, কর্মস্থলে নিরাপত্তা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংগঠনের কার্যকরী সভাপতি মো. নুরুল হুদা মিলনের সঞ্চালনায় এবং সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। এসময় তিনি শ্রমিকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু হানিফ সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল, সাংগঠনিক সম্পাদক জসীম, অফিস সহকারী আমির হোসেন মিলন, মোয়াজ্জেন হোসেন, কার্যকরী সম্পাদক জহির উদ্দিনসহ ফেডারেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নির্মাণ শ্রমিকদের অবদান অপরিসীম হলেও তারা এখনও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সুরক্ষা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে শ্রমিকদের পক্ষ থেকে ১২ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি নির্ধারণ, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রমিক কল্যাণ তহবিল গঠন, চিকিৎসা সুবিধা বৃদ্ধি এবং দুর্ঘটনায় যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর