
উপজেলা প্রতিনিধি, সদর :
বহুল প্রতীক্ষিত জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এন বি এস রাসেলকে সভাপতি এবং জিয়াউর রহমান রাহানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর জেলা জুড়ে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত ৩৭ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেন রকি। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নাজিম উদ্দিন রনি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আকবর হোসেন। নবগঠিত কমিটিতে মোট ১৪ জন সহ-সভাপতি, ১৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২ জন সহ-সাধারণ সম্পাদক রয়েছেন। এছাড়া প্রচার, দপ্তর ও সাহিত্য-প্রকাশনা সম্পাদক পদে একজন করে নেতা দায়িত্ব পেয়েছেন। কমিটি গঠনের পরবর্তী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এদিকে কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের মধ্যে অভিনন্দন ও শুভেচ্ছার ঢল নামে।
আপনার মতামত লিখুন :