• ঢাকা
  • মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ মে, ২০২৬

বেগমগঞ্জ মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল্যাহ ইবনে সাজিদ, বেগমগঞ্জ :
বেগমগঞ্জে নারী শিক্ষার প্রসারে একটি মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রতি গঠিত উদ্যোক্তা কমিটির আয়োজনে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বেগমগঞ্জ টেকনিক্যাল হাইস্কুল কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

উদ্যোক্তা কমিটির আহ্বায়ক সাংবাদিক এ এস এম রিজোয়ানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক লেখক, সাংবাদিক ও কবি ফারুক আল ফয়সালের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক কাজী মুহম্মদ রফিক উল্যাহ, চৌমুহনী সরকারি শহীদ সালেহ আহম্মদ কলেজের অধ্যাপক আবু আল কাশেম মোহাম্মদ ফেরদাউস, সাবেক অধ্যাপক বিপ্লব কুমার সাহা, সমাজ সংগঠক মোরশেদুল আমিন ফয়সল, জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শ্যামল কান্তি দে, সাংবাদিক আমিরুল ইসলাম হারুন, অধ্যাপক ইমরুল মমিন, সমাজ সংগঠক আবদুস ছাত্তার, সাংবাদিক মোজাম্মেল হোসেন কামালসহ আরও অনেকে।

বক্তারা তাঁদের বক্তব্যে বেগমগঞ্জ উপজেলায় মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন এবং উদ্যোক্তা কমিটির উদ্যোগকে সময়োপযোগী আখ্যা দিয়ে প্রশংসা করেন। একই সঙ্গে দলমতের ঊর্ধ্বে উঠে স্থানীয় সংসদ সদস্য বরকত উল্যাহ বুলুর নেতৃত্বে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দ্রুত মহাবিদ্যালয় প্রতিষ্ঠার আহ্বান জানান।

সভায় প্রাথমিকভাবে একাদশ শ্রেণিতে মানবিক ও বাণিজ্য বিভাগ চালুর প্রস্তাবসহ চৌমুহনী চৌরাস্তা-টেকনিক্যাল হাইস্কুল এলাকায় সরকারি জমি বরাদ্দের মাধ্যমে প্রতিষ্ঠান গড়ার মতামত উঠে আসে। আগামী ৬ মে বুধবার বিকেল ৪টায় একই স্থানে পরবর্তী সভা আহ্বানের সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর