
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
কোটি টাকা ব্যয়ে খাল খনন কর্মসূচি পরিদর্শন করেছেন – নোয়াখালী -২ সেনবাগ-সোনাইমুড়ী আংশিক আসনের এমপি জয়নুল আবদিন ফারুক।
তিনি সোমবার দুপুরে নোয়াখালী-ফেনী মহাসড়র ঘেষা বদুগাজী খালের সেনবাগের ফতেহপুর পপুলার বিস্কুট ফ্যাক্টরী থেকে কল্যান্দী বাজার পর্যন্ত বদুগাজী খালের শায়েস্তানগর গ্রামস্থ হজনী খাল এলাকায় পরিদর্শন করেন। এ সময় জয়নুল আবদিন ফারুক সংশ্লিষ্টদের সঠিক ভাবে খাল খননের নির্দেশ দেন।
উল্লেখ্য ১৯৭৮ সালে সাবেক পেসিডেন্ট জিয়াউর রহমান সেনবাগে এসে নিজ হাতে কোদাল দিয়ে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন।্ কিন্ত তার মৃত্যুর পর খাল খনন কর্মসূচি বন্ধ হয়ে যায়। এরপর তার উত্তরসরি তারেক রহমান ক্ষমতায় আসার পর ফের খাল খনন কর্মসূচি শুরু করেন। এরেই ধারাবাহিকতায় জিয়াউর রহমানের নিজ হাতে কাটা বদুগাজী খালটির ফের কোটি টাকা ব্যায়ে প্রায় ৪কিলোমিটার খনন কর্মসূচি শুরু হয়।
আপনার মতামত লিখুন :