
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় গরু আনতে গিয়ে রোমানা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। সোমবার(৪ মে) দুপুরে উপজেলার রামপুর ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে| রোমানা একই এলাকার নাছির মাঝির স্ত্রী। স্থানীয়রা জানান, আজ দুপরে বৃষ্টি হওয়ার সময় বাড়ি থেকে কিছু দূরের জমিতে গরু আনতে যায় রোমানা। এ সময় বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে আনার পর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহতের প্রতিবেশী ও রামপুর ইউনিয়ন ছাত্রদল সাবেক আহ্বায়ক মো. এনামুল হক মঞ্জু বলেন, এ পরিবারটি সংগ্রামী পরিবার। চাষাবাদ ও গরুপালনের মত নানা কাজের সাথে জড়িত। আজকে গরু আনতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :