প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১২ নভেম্বর, ২০২৩

সেনবাগ পৌরসভা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : প্রথমবারের মত রোববার ১২নভেম্বর অনুষ্ঠিত হল সেনবাগ পৌরসভা মেধাবৃত্তি পরীক্ষা। সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলালের ব্যাক্তিগত উদ্যোগে ৩য় থেকে ৮ম শ্রেণীর ওই পরীক্ষায় মোট দুই হাজার ১৬জন পরীক্ষার্থী অংশ নেয়। একযোগে সেনবাগ পৌর শহরের চারটি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি শ্রেনীতে বিশজন করে মোট একশত বিশজনের মাঝে এ বৃত্তির সদনপত্র ও সম্মননা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। পরীক্ষার ফলাফল আজই ঘোষনা করা হবে।

এর আগে সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন-সেনবাগের লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, সানিজ গ্রুপের কর্ণধান ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক ও সেনবাগ পৌর মেয়র বৃত্তির উদ্যোগত্বা আবু নাছেন ভিপি দুলাল, সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সমাজসেবক জাহাঙ্গীর আলম শুভ ও আব্বাস চৌধুরী।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর