
উপজেলা প্রতিনিধি, সদর :
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সদর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সদর উপজেলার পিটিআই সংলগ্ন এলাকায় “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”-এর আওতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(১) অমান্য করে যানবাহনে নিষিদ্ধ ঘোষিত হাইড্রলিক হর্ণ ব্যবহারের দায়ে ৪ জন বাস চালককে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ৬টি হাইড্রলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।
এ সময় যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয় এবং চালকদের শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম নেয়ামূল কবীর উৎস এবং ইউসুফ আলী। অভিযানে পরিবেশ অধিদপ্তর, জেলার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জেলার উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :