• ঢাকা
  • বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ মে, ২০২৬

মাইজদীতে বাসে অভিযান: ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদীতে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আফসার উদ্দিন (২৬) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সোমবার (৪ মে ২০২৬) রাতে সদর উপজেলার লক্ষীনারায়ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেসার্স আব্দুল হক পেট্রোল পাম্পের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক আফসার উদ্দিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উলুচামরী গ্রামের ফরিদ আলমের ছেলে। ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘বাঁধন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতর থেকে আফসার উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের বাম পকেট থেকে একটি চিপসের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটটি কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। এর ভেতরে রাখা ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর