
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট উপজেলা :
নোয়াখালীর কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু জানিয়েছেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে দলের জন্য নিরলসভাবে কাজ করে গেলেও দল থেকে ব্যক্তিগতভাবে কোনো আর্থিক সুবিধা গ্রহণ করেননি।সম্প্রতি কবিরহাট প্রতিদিন এক সাক্ষাতে তিনি বলেন, “দলের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা রেখেই আমি এতদিন কাজ করে যাচ্ছি। দলের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী সময়, শ্রম ও অর্থ ব্যয় করেছি, কিন্তু কখনো দল থেকে ১ টাকাও নিইনি।” অনেক হামলা মামলার স্বীকার হয়েছি,দলের জন্য নিজের জায়গা জমি বিক্রি করেছি। তিনি আরও বলেন, বিএনপির একজন কর্মী হিসেবে ত্যাগ ও আদর্শকে তিনি সবসময় প্রাধান্য দিয়েছেন। ভবিষ্যতেও দলকে শক্তিশালী করতে একইভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় নির্বাচনে কবিরহাট পৌরসভার মেয়র প্রার্থী হবে বলে গুঞ্জন শোনা গেলেও মঞ্জু বলেন আমার আর সাধারণ মানুষের ইচ্ছে থাকলেও দল যে সিদ্ধান্ত দিবে সেটাই হবে।
স্থানীয় নেতাকর্মীদের মতে, মোস্তাফিজুর রহমান মঞ্জুর এই দীর্ঘ সময়ের ত্যাগ ও নিষ্ঠা দলীয় রাজনীতিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
দলীয় স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রেখে কাজ করার এমন উদাহরণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :